ব্রেকিং নিউজ
চেয়ারম্যান হলে মুশুলীকে বদলে দিতে চান ফরিদ আহমেদ খোকন, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি মাদকবিরোধী অভিযানে মাঠে ইউএনও সেলিম আহমেদ, রাতে তল্লাশি ও ডোপ টেস্টের উদ্যোগ পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে, প্রাণ গেল স্কুলশিক্ষকের; স্ত্রীসহ আহত ২ নেত্রকোণায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’, আধুনিক ধান চাষে বদলে যাচ্ছে কৃষির চিত্র! হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে দিরাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ, বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী সাংবাদিকদের হুমকি দেওয়ায় ভূমি নায়েবের বিরুদ্ধে জাভবার তীব্র প্রতিবাদ, কঠোর ব্যবস্থা দাবি
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫/১১/২০২৬, ১২:৩৫:২১ AM

চেয়ারম্যান হলে মুশুলীকে বদলে দিতে চান ফরিদ আহমেদ খোকন, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

নান্দাইলের ৭ নম্বর মুশুলী ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু; পুলেরঘাট বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭ নম্বর মুশুলী ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

নান্দাইলের ৭ নম্বর মুশুলী ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু; পুলেরঘাট বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭ নম্বর মুশুলী ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ইউনিয়নের কামালপুর পুলেরঘাট বাজারে স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমেদ খোকন।



মতবিনিময় সভায় ফরিদ আহমেদ খোকন বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্ব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি মুশুলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে সেবা করতে চান। তাঁর ভাষ্য, এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করাই তাঁর লক্ষ্য।তিনি বলেন, দলীয় সমর্থন এবং জনগণের ভোটে নির্বাচিত হলে মুশুলী ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন। বিশেষ করে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে অগ্রাধিকার দেবেন।



অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান। সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা হয়রানিমুক্ত করার উদ্যোগ নেবেন।ফরিদ আহমেদ খোকন বলেন, “দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব নাগরিকের জন্য ইউনিয়ন পরিষদের দরজা খোলা রাখতে চাই। কোনো ধরনের বৈষম্য নয়, সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য।”দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার নেতা জননেতা ইয়াসের খান চৌধুরী যাঁকে সমর্থন দেবেন, আমরা সবাই তাঁর পক্ষেই কাজ করব।”



নিজের অবস্থান তুলে ধরে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী বলেন, “আমি কথার চেয়ে কাজে বিশ্বাসী। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে মুশুলী ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে কাজ করে যাব।”মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।